পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে সরকারি পপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়েছে। বুধবার সদর পঞ্চগড় সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ৩৮নং জাবুরীদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২৮ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বাটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টিফিন বাটি তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, বর্তমান পপ্রজন্মের শিশুরাই আগামির ভবিষ্যৎ। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলা জররুরী। শিক্ষার্থীদের জন্য টিফিন বাটি বিতরণের এ উদ্যোগ তাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও পরিচ্ছন্নতার অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে আরও সচেতন হতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের স্বাস্থ্য, নৈতিকতা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার বিষয়েও সচেতন করে তুলতে হবে।
পঞ্চগড় সদর উপজেলা ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই টিফিন বাটি বিতরণ করা হচ্ছে। ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করা প্রয়োজন। এসময় বিদ্যালয়ের প্রধান ভারপপ্রাপ্ত শিক্ষক আমিররুল ইসলাম সহ সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



















