• Home
  • দেশ
  • রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন
Image

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতাত্তি¡ক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার আহŸান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন,পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত, আবাসন ও বিভিন্ন সেবা সম্পর্কে পর্যটকদের দ্রæত ও নির্ভুল তথ্য দিতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে পর্যটকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা আরও সহজে দেওয়া সম্ভব হবে। জেলা প্রশাসক আরও বলেন, ‘রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে। পর্যটনকেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে রাজশাহীকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চন্দন চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন পর্যটন মোটেল, রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক মোহা. রবিউল ইসলাম প্রমুখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »