• Home
  • দেশ
  • ফেনীতে গরু চোরসহ ১৪ আসামি গ্রেপ্তার
Image

ফেনীতে গরু চোরসহ ১৪ আসামি গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে গরু চোর চক্রের সক্রিয় সদস্য, সন্ত্রাসবিরোধী মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী জেলার পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পেটুয়া থানার এলাকা থেকে গরু চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি চোরাই গরু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই অভিযানে বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিদেরও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. তৈয়ব আলী (৪০), মো. বাবুল (৩৫), মো. মনির হোসেন (৩৬), মো. ফারুক হোসেন (৪৬) এবং মো. নাসির (৪৩)সহ আরও কয়েকজন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গরু চুরি, মাদক ও অন্যান্য অপরাধের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া গরু মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশ জানায়, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »