• Home
  • দেশ
  • পঞ্চগড়ে ক্যাসিনো খেলার অভিযোগে তিনজন গ্রেপ্তার
Image

পঞ্চগড়ে ক্যাসিনো খেলার অভিযোগে তিনজন গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ( ডিবি) হাতে তিনজন গ্রেপ্তার। জব্দ করা হয়েছে দুটি মোবাইল ফোন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার কামাতকাজলদীঘি ইউনিয়নের টুনিরহাট বাজারস্থ নিজ বাড়ি থকে আসামি মনির হোসেন (১৯) পিতা কফিল উদ্দীন এবং অপর দুজন হলো সীতা পাড়া এলাকার চন্দ্র মোহনের ছেলে সুধীর চন্দ্র (৪২) ও ভান্ডারু পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে আসাদুজ্জামান (৩৭) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা চারটি সিমসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসময় আসাদুজ্জামানের বাড়ি থেকে তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তারা ওই বাড়িতে ক্যাসিনো খেলার সঙ্গে মত্ত ছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »