• Home
  • বিনোদন
  • ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি
Image

ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন দক্ষিণী তারকা মামুট্টি ও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম।

মঙ্গলবার গুজরাটের একতা নগর, কেভাদিয়ায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লির বাইরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া করা হলো।ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ।

‘ব্রহ্মযুগম’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মামুট্টি। ‘চান্দু চ্যাম্পিয়ন’ সিনেমায় অভিনয়ের জন্য একই পুরস্কার পান কার্তিক আরিয়ান। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন ইয়ামি গৌতম। সিনেমাটি সেরা ফিচার ফিল্মের পুরস্কারও পেয়েছে।

‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন রণদীপ হুডা। ‘ভক্ষক’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় মিশ্র। ‘অমরণ’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার পেরিয়াস্বামি।

ধনুশ অভিনীত ‘রায়ান’ পেয়েছে সেরা তামিল চলচ্চিত্রের পুরস্কার। জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘ক্যাপ্টেন মিলার’। এ সিনেমায় অভিনয়ের জন্য বিশেষ প্রশংসা পেয়েছেন ধনুশ ।

বিভিন্ন ভাষা ও বিভাগের চলচ্চিত্র ও শিল্পীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে ভারতের আঞ্চলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যও এবারের আয়োজনে উঠে এসেছে। সরকার জানিয়েছে, ভবিষ্যতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ভারতের বিভিন্ন শহরে আয়োজন করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »