• Home
  • দেশ
  • দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের মিছিল
Image

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের মিছিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল। বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা যুবদলের সদস্য সচিব আঃ আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং যুবনেতা ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম। এ সময় বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দও বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহবান জানান তারা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »