• Home
  • দেশ
  • স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ঘাসমারা ওষুধ সেবন, হাসপাতালে যুবকের মৃত্যু
Image

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ঘাসমারা ওষুধ সেবন, হাসপাতালে যুবকের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ঘাসমারা ওষুধ সেবন করে ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে ওমর ফারুকের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী মুক্তা বেগম বাবার বাড়িতে চলে যান।

এরই জেরে মঙ্গলবার বিকেলে ওমর ফারুক বাড়িতে থাকা ঘাসমারা ওষুধ সেবন করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রæত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন ঘাসমারা ওষুধ সেবনে ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »