• Home
  • দেশ
  • অধিক মুনাফার অভিযোগে পঞ্চগড়ে ডিম ব্যবসায়িকে জরিমানা
Image

অধিক মুনাফার অভিযোগে পঞ্চগড়ে ডিম ব্যবসায়িকে জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি: অধিক মুনাফা ও কৃষি বিপননের লাইসেন্স না থাকায় পঞ্চগড় জেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৮সেপ্টেম্বর) বিকেলে কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কৃষি অধিদপ্তরের ব্যবসায়ি লাইসেন্স না থাকা ও অধিক মুনাফা না করার জন্য প্রাথমিক ভাবে ডিম ব্যবসায়িদের সর্তক করা হয়।এসময় লিটন নামের এক ডিম ব্যবসায়িকে কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় কৃষি বিপনন আইন /২০১৮ এর ১৯(১) (ক) ধারায় এক হাজারার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় সব ব্যবসায়িকে ব্যবসায়িক লাইসেন্স করার জন্য তাগিদ প্রদান করা হয়।

কৃষি বিপনন অধিদপ্তরের মাঠ বাজার পরিদর্শক আব্দুর রহিম জানান, ডিম ব্যবসায়িরা অধিক মুনাফা করার কারণে ক্রেতা সাধারন প্রতারিত হচ্ছে। ১টি ডিম ক্রয় করা হয়েছে ১১ টাকা ১০ পয়সা। সেখানে তারা বিক্রি করছেন ১২ টাকা। এটি অবশ্যই নিয়ম বহির্ভূত। ১টি ডিমে ৫০ পয়সার বেশি লাভ করা যাবেনা। অথচ তারা ১টি ডিমে ৮০ পয়সা লাভ করছে।একারণে তাদের সর্তকতা প্রদান করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কৃষি বিপনন অধিদপ্তর জানায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্্িরউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আলী চৌধুরী। এসময় একদল পুলিশ ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »