• Home
  • বিনোদন
  • মিশরে মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড
Image

মিশরে মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে মাদক তৈরির উপকরণ আমদানি ও অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে আদালত।

মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণ মিসরে নিয়ে আসতেন।তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিসরে পরিচিত মুখ। ‘মিশন ইমপসিবল’ নামের একটি অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করে তিনি জনপ্রিয়তা পান। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সারাহর দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তার বক্তব্য, জীবনে এর আগে তিনি কখনো মাদক দেখেননি।

আদালত সূত্র জানিয়েছে, মামলায় অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। মামলার শুনানিতে ২০ জন সাক্ষ্য দিয়েছেন।পাশাপাশি অভিযুক্তদের কথোপকথনের রেকর্ড ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।

প্রায় এক মাস আগে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। মিশরে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দেশটির প্রধান মুফতির ধর্মীয় মতামত নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। সেই মতামত পাওয়ার পরই আদালতের রায় প্রকাশ করা হয়েছে।তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »