• Home
  • খেলা
  • বাফুফের সভাপতি তাবিথের একতরফা সিদ্ধান্ত, ক্ষুব্ধ দুই সহসভাপতি
Image

বাফুফের সভাপতি তাবিথের একতরফা সিদ্ধান্ত, ক্ষুব্ধ দুই সহসভাপতি

স্পোর্টস রিপোর্টার: জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদ থেকে আমের খানকে সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বাফুফের দুই সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। কথা ছিল ম্যানেজার ইস্যুটা নির্বাহী কমিটির সভায় আলোচনা হবে। কিন্তু তার আগেই ন্যাশনাল টিমস কমিটির সভায় আলোচনা করা হয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মিটিংয়ের পরে।

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন ম্যানেজার আমের খান বাদ। আমিরুল ইসলাম বাবু ম্যানেজার। বাফুফের সহসভাপতি হ্যাপী এবং আরেফ কল্পনাও করতে পারেননি আচমকা একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের প্রশ্ন এই মুহূর্তে কেনই বা ম্যানেজার পরিবর্তনের কথা উঠল। কেউ চাপ দিলেই কি পরিবর্তন করতে হবে? ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং সাব্বির আহমেদ আরেফ বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ডেকে জানিয়ে দিয়েছেন তারা জাতীয় দলের ম্যানেজার পরিবর্তনের এই সিদ্ধান্ত মানেন না। এভাবে একটা সিদ্ধান্ত হয় না।

সাধারণ সম্পাদককে বলে দিয়েছেন তিনি যেন বাফুফে সভাপতিকে জানিয়ে দেন। সাধারণ সম্পাদককে দুই সহসভাপতি বলেছেন-ম্যানেজার ইস্যুটা নির্বাহী কমিটির সভায় আলোচনা হতে পারে। কে ম্যানেজার হবেন, আর কে হবেন না-সেটি নিয়ে সবার মধ্যে আলোচনা হতে পারে। কিন্তু তা না করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আশ্চর্য। আমরা এখানে কী করি।’ এরই মধ্যে ম্যানেজার পরিবর্তন করেন বাফুফে সভাপতি। অথচ অনূর্ধ্ব-২০ ফুটবল এবং এশিয়ান গেমস নারী ফুটবলে দলের ম্যানেজার নিয়ে এত বিতর্কের পরও তাদের পরিবর্তন করা হয়নি।

জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদ থেকে আমের খানকে সরিয়ে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন দিন ধরেই তিনি জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যাওয়া-আসা করছেন। পরশু বাফুফে থেকে চিঠি দিয়ে দায়িত্ব পালনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। গতকাল আনুষ্ঠানিকতার প্রথম দিনেই ঝামেলা পাকিয়ে ফেলেছেন বাবু। ক্ষেপে গিয়েছেন কোচ।

গতকাল সকালবেলা বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলন শেষে আইসবাথ করার ছিল। হার্ড ট্রেনিং করা হলে রিকভারির জন্য আইসবাথ করতে হয়। অনুশীলন শেষে ফুটবলাররা গিয়ে দেখেন বাথটাবে আইস নেই। খেলোয়াড়রা গিয়ে অভিযোগ করেন কোচের কাছে। কোচ থমাস ঢুলি ক্ষুব্ধ। কী, আইস নেই কেন। চারদিকে তাকিয়ে দেখে হতাশ। বিশ্বকাপ ফুটবলে খেলা এই মানুষটি হচ্ছে থমাস ঢুলি। তিনি এত দিন কোনো কাজে সমস্যা দেখেননি। ম্যানেজার পরিবর্তন হয়েছে তাতে কোচের কী যায় আসে। খেলোয়াড়দের প্রয়োজনে আইসবাথ করা হয়। কেন সময়মতো বরফ আনা হয়নি।

জানা গেছে, বরফ আনতে দেরি হয়ে যাওয়ায় কয়েকজন ফুটবলার কোচের কাছে জানিয়েছেন। গুলশান নতুনবাজার থেকে বরফ পৌঁছাতে পৌঁছাতে খেলোয়াড়রা টিম বাসে উঠে গেছেন। কিন্তু বিকালের সেশনে অনুশীলনের পর আইসবাথ সেরেছেন খেলোয়াড়রা। উঠছে-খেলোয়াড়রা কেনই-বা কোচের কাছে নালিশ করলেন। তারা যখন খ্যাপ খেলতে যান, খেলা শেষে কি আইসবাথ করেন? না। বাংলাদেশ দল আসিয়ান কাপ ফুটবলে খেলতে ইন্দোনেশিয়ায় যাবে, প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি চলছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »