• Home
  • দেশ
  • নজরুল বর্ষ উপলক্ষে আদমদীঘিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Image

নজরুল বর্ষ উপলক্ষে আদমদীঘিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল ওহাব, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বিএনপি নেতা গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, দুলাল উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার প্রমূখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »