পঞ্চগড় প্রতিনিধি: চুরির ১৬ দিনের মাথায় পঞ্চগড়ের তেতুঁলিয়া থানার চুরির মামলার মুল আসামী গাজীপুর থেকে আটক। আটককৃত আসামীর নাম কামাল হোসেন (৩৬) পিতা জামাল মিয়া ওরফে জামাল ফর্সা। বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার বাকরাসা।
থানা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তেতুঁলিয়া থানার উপপুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের নেতৃত্বে পাচঁ সদস্যের একটি দল প্রযুক্তির সহায়তায় ২৮ আগষ্ট রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে লোহাকুর থানা এলাকার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে তাকে আটক করে। রবিবার আটক কামাল হোসেন কে আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
মামলার তদন্তকারি কর্মকর্তা লুৎফর রহমান জানান, গত ১৪ আগষ্ট তেতুঁলিয়া চৌরাস্তার ইলহাম টেলিকমে চুরি হয়।এরপর দোকানের মালিক জুলহাস বাদি হয়ে তেতুঁলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এরা ভাসমান অপরাধী চুরি চামারি করে স্থান ত্যাগ করে। এদের নির্ধারিত কোন ঠিকানা নাই। কোন মালামাল উদ্ধার করা যায়নি। তদন্ত অব্যাহত আছে।
এ ব্যাপারে তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর সাথে অন্য কোন আসামী জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
















