• Home
  • দেশ
  • সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধন
Image

সিরাজদিখানে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধন

লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী একযোগে নজরুল বর্ষ ২০২৬-২০২৭-এর শুভ উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল সারে ১০ টায় মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজদিখান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুম্পা ঘোষ।

সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা: কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,উপজেলা জাসাস যুগ্ম-আহব্বায়ক এম এম জাহিদুল ইসলাম,মহিলা দল সভানেত্রী মাহমুদা বেগমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সুধীজন, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »