পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে পিছিয়ে পড়া ও দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট) ইউনিয়নের ফেডারেল মাঠে ১৭ জন নারীর মাঝে দুটি করে মা ছাগল প্রদান করা হয়।
জানা যায়, আরডিআরএস – বাংলাদেশ নারীদের আর্থ সামাজিক উন্নয়নে মা ছাগল পালন বিশেষ কর্মসূচির আওতায় এবং বাংলাদেশ এনজিও ফেডারেশন- বিএনএফ’র অর্থায়নে এই ১৭ জন নারীর মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা সুলতানা।
অনুষ্ঠানে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য তরিকল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


















