নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন এই আহবানকে সামনে রেখে রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় নগরীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা হোসেন, বোরহান উদ্দিন অন্তর, ইয়াছিন মিয়া, প্রিতম চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের নেতৃত্বে নজরুল ভিলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
















