Image

বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়ছে: মোদি

বিশ্বজুড়ে ভারতের প্রভাব, গ্রহণযোগ্যতা ও মর্যাদা বাড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন ব্যাপকভাবে গ্রহণযোগ্য ও সম্মানিত রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন মোদি।

ভারতের বৈশ্বিক অবস্থান শক্তিশালী হওয়ার পেছনে দেশের স্থিতিশীল রাজনৈতিক ম্যান্ডেট, স্থিতিশীল সরকার, প্রাণবন্ত গণতন্ত্র, শক্তিশালী বিচারব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, ভারতের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক শক্তিকে বিশ্বের বিভিন্ন দেশ এখন গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। এর ফলে আন্তর্জাতিক পরিসরে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান ক্রমেই বাড়ছে।

ভাষণে ভারতের বাণিজ্যিক অগ্রগতির কথাও তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০১৪ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে ভারত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও বাণিজ্য অংশীদারত্ব গড়ে তুলেছে।

মোদি বলেন, ২০১৪ সালের পর ভারত প্রায় ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় এসেছে। এসব চুক্তি বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »