আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই মাছ চাষীকে জরিমানা করেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় রেলওয়ের একটি পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ চাষ করার অভিযোগে দুই মাছ চাষীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ চাষী দেলোয়ার হোসেন (৩৭) কে ৩০ হাজার টাকা ও ইউসুফ আলীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। অভিযানকালে জব্দ করা প্রায় ৩ মণ পিরানহা মাছ এতিম খানায় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নাহিদ হোসেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম জানান, নিষিদ্ধ পিরানহা মাছ চাষ, বিক্রি ও পরিবহন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জেলেদের মাছ চাষ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


















