পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আখ চুরির অভিযোগে আটক ভারতীয়কে পুলিশে সোর্পদ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । এর আগে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবির পতাকা বৈঠক হয়েছে।বিজিবি ও থানা সূত্রে জানা যায়, রোববার আটক ওই ভারতীয় নাগরিককে বিজিবি পঞ্চগড় সদর থানা পুলিশের কােেছ সোর্পদ করে।
এর আগে শনিবার ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) পঞ্চগড় সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় আটক তরে এবং তাকে বিজিবির কাছে তুলে দেন স্থানীয়রা।পরে রোববার বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে দীপঙ্করকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আটক দীপঙ্কর গোপ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। পেশায় তিনি চা শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিরাজোত এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় একটি আখ খেতে ঢুকে আখ নেওয়ার সময় স্থানীয়দের নজরে পড়েন। স্থানীয়রা তাকে আটক করে রাখেন এবং পরে বিষয়টি বিজিবিকে জানান।
দীপঙ্কর আটকের পর ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা দাবি করেন, কয়েক দিন আগে একই সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে ধরে নিয়ে যাওয়া ৭৮ বছর বয়সী বাংলাদেশী বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার বিনিময়ে ভারতীয় নাগরিক দীপঙ্করকে ছেড়ে দেওয়া হবে। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি।
পরে স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন। রোববার বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধ একটি মামলা দায়ের করা হয়েছে।















