পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মোটা আতপ প্রতিকেজি ১২০ টাকায় থেমে আছে। তবে এক লাফে ১০০ টাকা বেড়ে এক কেজি সুগন্ধি খোলা কালো জিরা আতপ ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
নিম্ন বা মধ্যবিত্তরা পোলাওয়ের স্বাদ নিতে শখ করে মাঝে মধ্যে বস্তার খোলা সুগন্ধি চিকন কালো জিরা আতপ নিতো। এখন তার ধারের কাছে নেই। ১০দিন আগেও কালো জিরো ছিল ১৩০ টাকা কেজি। তা এখন বাজারে বিক্রি হচ্ছে ২৩০ টাকা।
অথচ প্যাকেটজাত দেশী ব্যান্ডিং কালো চিকন কালো জিরা ছিল ২৩০ টাকা। এ দামের কারণে মধ্যবিত্ত বা নিম্ন বিত্তরা বস্তার খোলা চিকন আতপ চাল কিনতো। এর কারণে সাধারনত মানুষ মোটা আতপ পারিবারিক আনুষ্ঠানিক ছাড়া তেমন কিনতো না।
পঞ্চগড় বাজার ঘুরে দেখা যায় সব মুদি দোকানে চিকন এই কালো জিরা আতপ ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। শহরের একজন ক্ষূদ্র কাঁচা সবজি ব্যবসায়ি বলেন, গরীব মানুষ আর আতপ চাল কিনে খেতে পারবেনা। ৫০-৬০ টাকার চাল আজ ২০০ টাকার উপড়ে। মুদি ব্যবসায়িরা জানান, হঠাৎ করেই মোকামের ব্যবসায়িরা এই সুগন্ধি আতপের দাম বাড়িয়ে দিয়েছে। এখন এককেজি চিকন কালো জিরা দ্বিগুনের বেশি দরে কিনতে হয়। আমরা কি করবো।
এদিকে মসল্লার দাম আকাশ ছোঁয়া । ৫০ গ্রাম সাদা বা কালো এলাচ ১৫০ টাকা থেকে ১৮০ টাকা। এছাড়া ২-১ টি সবজির দাম কমলেও সব সবজির দাম চড়া। পটল ও ঢেড়ষ এখন ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি। কমেছে কাঁচা মরিচের দাম। কাচাঁমরিচ ১৬০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমছেনা ডিমের দাম। এখনো এক হালি ডিম ৪৬ টাকা।ক্রেতা সাধারন বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ।

















