• Home
  • দেশ
  • পঞ্চগড়ে জুলাই ও গনভোট বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Image

পঞ্চগড়ে জুলাই ও গনভোট বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ জুলাই সনদ, গনভোট বাস্তবায়ন ও সকল শ্রেণি পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার এবং গনহত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩আগস্ট) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড়স্থ বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন,আমরা জানিয়ে দিতে চাই চব্বিশের জুলাই আন্দোলনে শত শত হাজার হাজার সাধারন জনগন জীবন দিয়েছিল জীবন দিয়েছিল তাদের অধিকাংশ চিল শ্রমিক। পঞ্চগড় জেলায় পাঁচজন এই সময় জীবন দিয়েছিল। তার মধ্যে দুইজন ছিল শ্রমিক,দুইজন ছাত্র । এই দেশের ছাত্র-জনতা শ্রমিকরা রক্ত দিয়েছি, দেশ থেকে বৈষম্য দুর করার জন্য, ন্যায় বিচার করারজন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য তা বন্ধ হয়নি।

তারা বলেন, আগের মতোই শ্রমিকদের নির্যাতিত হচ্ছে ,বৈষম্য দুর হয়নি। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই,আমরা জানি আপনি দেশের কল্যাণ চান, কিন্তু মন্ত্রনালয়ের কিছু দালালরা, আপনার দলের কিছু ভারতীয় ‘র’এর দালালের কারণে জুলাই ও গনভোট তা বাস্তবায়ন করছেন না। মনে রাখবেন বাঙ্গালিরা অধিকার আদায়ে বার বার জীবন দিয়েছে । যদি আপনি তা না পারেন এদেশের মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। মনে রাখবেন, ভিন্ন দেশের গোলামি করেন আপনাকেও সন্মান নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেতে দেবেনা।

এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি দেলোওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াতের সুরা সদস্য তোফায়েল প্রধান, জামায়াতের শহর আমির জয়নাল আবেদীন প্রমূখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »