• Home
  • দেশ
  • আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান অভিযানে চায়না দুযারি ও খড়াজাল জব্দ
Image

আদমদীঘির রক্তদহ বিলে ভ্রাম্যমান অভিযানে চায়না দুযারি ও খড়াজাল জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির রক্তদহ বিলে উপজেলা মৎস্য অধিদপ্তর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৪ টি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল এবং ৩ টি খড়াজাল জব্দ করেছে। গতকাল বুধবার (২৯ জুলাই) দিনভর আদমদীঘির রক্তদহ বিলের কদমা, করজবাড়ী অংশে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে রক্তদহ বিলে মৎস্য আহরণকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত চায়না দুয়ারী ও খড়া জাল গুলো বিকেলে কদমা ব্রীজ এলাকায় আগুন লাগিয়ে পুড়ে ধবংস করে দেয়া হয়। এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানা পুলিশের একটি টিম, মৎস্য অফিসের অফিসকাম কম্পিউটার আব্দুল হালিম সহ বিলের মৎস্যজীবি সমিতির নের্তৃবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »