• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত
Image

পঞ্চগড়ে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকায় মিথ্যা মামলা, হামলা ও বিভিন্ন ধরনের হয়রানীর অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, উত্তর মাগুড়া প্রধানপাড়ার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। এছাড়া প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয় এ সময়

মানববন্ধনে বক্তারা আরও বলেন, গত ২৪ জুলাই সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাঁদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। একই ঘটনায় গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করেন তারা। এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পরে মানববন্ধন শেষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের কাছে একটি গণআবেদন জমা দেন ভুক্তভোগী ও এলাকাবাসী। গণআবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

এবিষয়ে অভিযুক্ত আজিজুল ইসলাম বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »