মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড়ে বিনিয়োগ করার জন্য মালয়শিয়ার প্রতিনিধি দলকে আহবান জানিয়েছেন। তিনি এ অঞ্চলের মানুষের কর্মস ংস্থান ও অর্থনীতি উন্নয়নে জোড় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
তারই ফলশ্রতিতে বর্তমান সরকারের স্বদিচ্ছা বাস্তবায়নে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে মালয়শিয়া ব্যবসায়িক প্রতিনিধি দল।
শনিবার (২৫) জুন দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নেৃতবৃন্দের সাথে মত বিনিময়কালে মালয়শিয়ার একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে সিলিকন বালু ব্যবহার করে কাচ ফ্যাক্টরি এবং সোলার প্যানেল স্থাপন বিষয়ে প্রতিনিধি দল এমন প্রত্যাাশার কথা তুলে ধরেন।
পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এসময় মালয়শিয়ার এম ডি টি ইনোভেনালম এর সি ও সিম হোন ওয়াই বলেন, বাংলাদেশ একটি চমৎকার দেশ। আপনাদের স¦াগত জানাই। আমি মনে করি আপনারা একটি দুরদর্শী মন্ত্রী পেয়েছেন। তিনি (মন্ত্রী) গতকাল আগেই একটি সেতুর উপড় আমাদের বলেছিলেন যে, পঞ্চগড়ে প্রচুর বালু আছে। এই শিল্পকে প্রসারিত করার জন্য বালু ব্যবহার করা হবে। প্রতিমন্ত্রীরএ ব্যাপারে দূরদৃষ্টি রয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি।
সি ও সিম হোন ওয়াই জানান,পাশাপাশি আমরা আরও দুটি এলাকা দেখেছি, আমরা সেদিকে নজর দিচ্ছি। আমরা জানি এমন কিছু এলাকা আছে যেখানে জমি চাষের জন্য, বিশেষ করে দ্বীপের সম্্রসারণের জন্য প্রচুর বালুর প্রয়োজন। দক্ষিন-পূর্ব এশি য়া আমাদের ছোট কিন্তু ভুখন্ড বড়। বিশেষ করে সিংগাপুরে। তাই এসব এলাকায় তাকাতে পারেন, যা থেকে ভালো কিছু আশা করা যায়।
সি ও সিম হোন ওয়াই ারও বলেন দ্বিতীয়টি হলো সিটি কারের জন্য ব্যবহৃত ও দ্বিতীয় উৎস যা কাচ বা সেমিকন্ডাক্টর ৭০৭ দিয়ে বিভিন্ন জিনিস তৈরী করেত ব্যবহৃত করতে হ য়। আরেকটি চিপ যা আমরা সিলকন দিয়ে তৈরি করি। তাই আমরা সিলিকন বা যানবাহন উৎপাদনের ক্ষেত্রে এর উন্নত মানের ব্যবহার দেখতে চাই। যা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা এমন কিছু ক্ষেত্র আন্বেষন করতে চাই এই নিদিষ্ট এলাকায় কাজ করা এবং স্থাপন করার জন্য কিছু বিষয়কে নিদিষ্ট করতে হবে।
তিনি বিদ্যুৎ ঘাটতি পূরনে সোলার প্যানেল স্থাপনে জোড় দিয়ে বলেন, এজন্য বিশাল জমির প্রয়োজন। তা হলে আমরা কাজ এগিয়ে নিতে পারি।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এময় প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে,আপনারা আসুন আমাদের এটাকে স্পর্শ করুন। এখানে সবুজের পকেট আছে, আমি কথা দিচ্ছি। এজেলায় অনেক সম্ববনা রয়েছে। তিনি তাদেরকে পঞ্চগড় জেলায় বিনিয়োগ করতে জোড়ালো আহবান জানান।
এসময় আর ও বক্তব্য রাখেন পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট শরিপ হোসেন, সহ সভাপতি খলিলুর রহমান, পরিচালক এবিএম কামরুজ্জামান শাহানশাহ, পরিচালক হারুন উর রশিদ, পরিচালক আব্দুস সামাদ পুলক প্রমুখ।














