• Home
  • জাতীয়
  • ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
Image

ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একইদিন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, এআরএফের সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এসব বৈঠকে গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »