• Home
  • দেশ
  • বর্তমান সরকার যেখানে হাত দিচ্ছে, সব খানে অর্থনীতি ভঙ্গুর: প্রতিমন্ত্রী আজাদ
Image

বর্তমান সরকার যেখানে হাত দিচ্ছে, সব খানে অর্থনীতি ভঙ্গুর: প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন বর্তমান সরকার ব্যবসা বান্ধব সরকার। ব্যবসায়িদের জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে সংর্বধনা নিতে ব্যবসায়িদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।তিনি রোববার বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সংর্বধনা সভায় এসব কথা বলেন।

চেম্বারের সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন চেম্বারের সহ সভাপতি আবু হিরন ,পরিচালক আবু দাউদ প্রধান, পরিচালক এবি এম কামরুজ্জামান শাহানশাহ, কোষাধ্যক্ষ শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, পরিচালক আব্দুস সামাদ পুলক সোহেল রানা প্রধান মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় পরিচালক ছিলেন নুরুজ্জামান বাবু প্রমূখ।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে যত বন্ধ কল-কারখানা রয়েছে, সে সব কারখানা চালু করার পরিকল্পনা নিয়েছি আমরা। এ জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন পশ্চিমাঞ্চল-দক্ষিনাঞ্চল নয়, আঞ্চলিক সমতার ভিত্তিতে উন্নয়ন করা হবে।এই জন্য সরকার গঠনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। এ জন্য প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের ঘুরে দাড়াঁতে হবে,দেশকে ঘুরে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা যেখানে হাত দিচ্ছি সব খানে একই অবস্থা। বাজে অবস্থা আর অব্যবস্থাপনা। দেশকে সামনের সারিতে নিতে হলে ব্যবাসয়িকে এগিয়ে যেতে।

মন্ত্রী বলেন, আমি পঞ্চগড়কে কিভাবে এগিয়ে নিতে পারি সে জন্য আমি নিজেও কাজ করছি। বিশেষ করে বাংলাবান্ধা স্থলবন্দরকে আরো কি ভাবে আরও গতিশীল করতে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ অঞ্চলের পাথর শিল্প ও চা শিল্পকে এগিয়ে নিতে কাজ করছি। সুনাম অর্জন করতে পারি তাই করা হবে।

তিনি আরও বলেন, সুগার মিল গুলো আগামীতে আলোর মুখ দেখার সম্ভবনা খুব বলে বলে আমার কাছে মনে হয়। কারণ আখ আবাদে দীর্ঘ সময় লাগে। এখন আর কৃষক সেই সময় দিতে চায়না।

তিনি বলেন, ভংগুর অর্থনীতির কারণে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। আমাদের সরকারের মাত্র ছয় মাস। আমরা নির্বাচনী ইস্তোহারে যে প্রতিশ্রতি দিয়েছি তা বাস্তবায়নে আমরা কাজ করছি।

Related Posts

2 Comments Text
  • Bettyspin.us710 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Seems like the economy is a real challenge right now. What do you think could help improve the situation?
  • Jerry2167 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/M4dqb
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »