পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাইয়ের কথা আসলেই ১৮ জুলাইয়ের দিনটির কথা আমার মনে পড়ে। আমি জুলাইটাকে অসম্ভব ভাবে ধারন করি। তিনি রোববার দুপুরে দুপুুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই অভ্যূত্থান প্রস্তুতি মুলক সভায় এ সব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু নাইম, জেলা জামায়াতে আমির ইকবাল হোসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রঞ্জন কুমার রায় পঞ্চগড় সিভিল সার্জন মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ জেলা পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক এবং সামাজিক সাংষ্কৃতিক স ংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, জুলাই অভ্যূত্থানের ১৮ জুলাই থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয়। নির্যাতন করে, জোড় করে টিভির সামনে বলা হতো আন্দোলনে নাই , আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, এ ধরনের স্বীকারোক্তি নেওয়া হতো। তখন জুলাই অভ্যূত্থানের সময় আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান স্কেপে ডেকে সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকর্মীদের বলেছিল এটা তোমাদের শেষ সময় তোমরা যদি এবার হেরে যাও তবে বাংলাদেশ হেরে যাবে, যদি জিতে যাও তোমরা থাকবে ।
তোমরা পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। আমরা তখন সবাই পরিবারের কাছে বিদায় নিয়ে আসি। তিনি আরও সেই ১৯ জুলাই একটি খারাপ সময় ছিল। তাই বলে খারাপ সময় ছিল বলে ভালো সময় আসবেনা তা নয়। এমন একটি বাজে অবস্থা ছিল জানাযায় দাঁড়ানো যেতোনা। দুই মিনিট সময় দেওয়া হতো।
তিনি বলেন জুলাই অভ্যূত্থানে আমাদের পঞ্চগড়ের ময়দানদিঘীর একজন প্রথম শহীদের মরদেহ সংগ্রহের পর এ্যাম্ববুলেন্স পাওয়া কঠিন হয়ে পড়েছিল।তিনি এসময় উপিস্থত শহীদ পরিবার ও তাদের স্বজনদের প্রতি সমবেদনা সহ তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। আগামী ৫ আগষ্ট জুলাই অভ্যূত্থান দিবস -২০২৬ পালনে শহীদদের স্মৃতি সম্বলিত ছবি টানানোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
















