স্পোর্টস ডেস্ক-ফুটবল কখনো কখনো সাহসের পুরস্কার দেয়, কখনো আবার নির্মমতার গল্প লেখে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ১০ জন নিয়ে প্রাণপণ লড়াই করেছে আর্জেন্টিনা।
এমিলিয়ানো মার্তিনেস বারবার বাঁচিয়েছেন, মেসি শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছাড়েননি। তবু অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের এক গোলেই বদলে যায় সব হিসাব।
বিশ্বকাপ হাতছাড়া করে বর্তমান চ্যাম্পিয়নরা, আর নতুন ইতিহাস গড়ে শিরোপা জিতে নেয় স্পেন।চার বছর পর বিশ্বকাপের পেয়েছে নতুন রাজাদের।
অতিরিক্ত সময়ের তীব্র নাটকীয়তার পর ফেররান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন।













