• Home
  • আইন-আদালত
  • জিয়াউর রহমানের খুনি ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর হোসেন আটক
Image

জিয়াউর রহমানের খুনি ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর হোসেন আটক

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি সূত্রে জানা গেছে, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন তিনি। অবশেষে দণ্ডপ্রাপ্ত আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার হওয়ার পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী কর্মকর্তার হাতে নিহত হন। পরবর্তীতে এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পলাতক থাকা অবস্থায় দীর্ঘ সাড়ে চার দশক পর মোজাফফর হোসেনকে আটক করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »