• Home
  • দেশ
  • রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন
Image

রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে গির্জায় আদিবাসী এক তরুণী ও সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস, আদিবাসী সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে ধর্ষণের শিকার সাত বছর বয়সী শিশুর মা রানী দাস, ঋতুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তানোরের ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরদিন ২৭ সেপ্টেম্বর এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন,দীর্ঘ ছয় বছর ধরে বিচারপ্রক্রিয়া চলার পরও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। তারা মামলার রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করার দাবি জানান। এছাড়া চারঘাটে সাত বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহŸান জানানো হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »