আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম (৭৫) আর নেই। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। গত শনিবার (২৪ আগষ্ট) রাত ৮টায় বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। পরদিন রবিবার (২৫ আগষ্ট) দুপুরে মরহুমকে রাষ্ট্রীয় মর্য্যাদায় গার্ড অনারে সম্মানীত করার পর বাদযোহর নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম, নসরতপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক রশিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, নসরৎপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আবু তাহের, আফজাল হোসেনসহ মুসল্লিবৃন্দ।

















