• Home
  • দেশ
  • পঞ্চগড়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক
Image

পঞ্চগড়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

স্টাফ রিপোর্টার পঞ্চগড়: পঞ্চগড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একজনকে আটক করা হয়েছে। এসময় ২৮০ পিস ইয়াবা, ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসামীর তিন কক্ষবিশিষ্ট সেমিপাকা বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২৮০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বাড়ির পশ্চিম পাশে থাকা একটি পুরাতন টিনশেড ঘরের খড়ির মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন তেতুলিয়া উপজেলার ভজনপুর প্রফুল্ল চন্দ্র সাহার ছেলে কৈলাস চন্দ্র সাহা ওরফে সতিশ ওরফে কলেজ (৩৮)।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পঞ্চগড়ের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »