• Home
  • দেশ
  • কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ
Image

কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ জামে মসজিদের চত্বরে তেজপাতার চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মসজিদ কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে মসজিদ চত্বরের বাগানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, কাউনিয়া কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোফাজ্জল হোসেন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবু সাহেদ, সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহর আলী, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আঃ লতিফ খন্দকার, মুয়াজ্জিন আবু বকর সিদ্দিক, খাদেম আব্দুল আলিম এবং বিশিষ্ট ব্যবসায়ী রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। তাঁরা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহŸান জানান।

Related Posts

1 Comments Text
  • Francesco2414 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/RYLW9
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »