• Home
  • দেশ
  • কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা প্রদান
Image

কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবসে সম্মাননা প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দেশের টেকসই উন্নয়ন ও স্মার্ট জনশক্তি গড়ে তুলতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

রোববার (১২ জুলাই) “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হোসেন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »