• Home
  • দেশ
  • পঞ্চগড়ে আটক ইউপি সদস্যের ছয় মাসের জেল
Image

পঞ্চগড়ে আটক ইউপি সদস্যের ছয় মাসের জেল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে একজন ইউপি সদস্য সহ তিনজনকে আটক করা হয়েছে।আটককৃতদের মধ্যে তেতুঁলিয়া উপজেলার তীর নই হাট ইউনিয়নের ইউপি সদস্য নুরজ্জামাল (৪৫) কে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদনড নির্দেশ প্রদান করা হয়।

পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদকদ্রব্য ট্রাস্কফোর্স গঠনের মাধ্যমে উপজেলার হাকিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে, হাকিমপুর এলাকার বাসিন্দা তীরনই হাট ইউপি সদস্য নুরুজ্জামালের বাড়িতে তল্লাশি চালানো হয়।এসময় তার বাড়িতে রক্ষিত ৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান নুরুজ্জামালকে ৬ মাসের কারাদনড সহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদনড প্রদান করেন।

অপরদিকে তেতুঁলিয়া থানা পুলিশ একই দিন বিকেল আনুমানিক সাড়ে পাচঁটার দিকে অভি যান চালিে য় তীরনই হাট ইউপির নাজিরগছ এলাকার লাল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) আটক করে। তার কাছে থেকে ২৫ গ্রাম গাজা ,১টি মোটর সাইকেল ,২টি মোবাইল ফোন সহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় আটককৃত রফিকুল ইসলামের স্বীকারোক্তিতে মামলার পলাতক অপর আসামী উপজেলার জামুরী বাড়ি এলাকারমৃত ফরহাদ হোসেনের ছেলে আসলাম ইসলাম (৩২) এর বাড়িতে অভি যান চালিয়ে ৬০ গ্রাম গাজা উদ্ধার করা হ য়।

এ ব্যাপারে তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান আটককৃতকে আদালতে সোর্পদ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়। পলাতক আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিরোধী অভি যান অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »