• Home
  • দেশ
  • আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে টাকা-সোনার চেইন ছিনতাই
Image

আদমদীঘিতে প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে টাকা-সোনার চেইন ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সান্তাহার সুতা পট্রির বাবার ব্যবসা প্রতিষ্টান থেকে টাকা নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মোটরসাইকেলের গতি রোধ করে প্রবাসী যুবককে ছুরিকাঘাত করে নগদ দুই লাখ টাকা, সোনার চেইন ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনতাই এর অভিযোগ উঠেছে। ছুরিকাঘাতে গুরুত্বর আহত প্রবাসী যুবক মেহেদী হাসান (৩১) কে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহত মেহেদী হাসানের বাবা উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল হক বাদী হয়ে রাজু হোসেন, সাইফুল হোসেন, সুমন হোসেনের নাম উল্লেখ সহ ৮ জনের বিরুদ্ধে ওই দিন সন্ধ্যায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের এমদাদুল হকের সান্তাহার সুতা পট্রিস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সদ্য এক মাস আগে দেশে ফেরা তার প্রবাসী ছেলে মেহেদী হাসান বেচাকেনার নগদ ২ লাখ টাকা নিয়ে গত রবিবার (৫ জুলাই) দুপুরে সান্দিড়া গ্রামে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে পথিমধ্যে আলষার মোড় নামক স্থানে মোটরসাইকেলের গতিরোধ করে প্রবাস থেকে সদ্য দেশে ফেরা মেহেদী হাসানকে একদল দুর্বত্তরা ছুরিকাঘাত করে তার কাছে ব্যাগে থাকা নগদ ২ লাখ টাকা, গলার সোনার চেইন ও একটি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, থানায় লিখিত অভিযোগ হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »