পঞ্চগড় প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পঞ্চগড়ের যৌথ আয়োজনে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।














