• Home
  • বিনোদন
  • ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি
Image

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী স্লেন কেলি

বিনোদন ডেস্ক: ইংল্যান্ডের ১৬ শতকের পটভূমিতে নির্মিত জনপ্রিয় সিরিজ ‘দ্য টিউডরস’-এ ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন জেনের চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করা আইরিশ অভিনেত্রী স্লেন কেলি মারা গেছেন। দীর্ঘদিন ক্যানস্যারের সঙ্গে লড়াইয়ের পর গত ৪ জুলাই নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী স্লেন কেলি। মৃত্যুর সময় তার প্রিয়জনরা পাশেই ছিলেন এবং পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রীর পরিবার থেকে শোকবার্তায় বলা হয়েছে, ‘স্লেন কেলি, তার ভালোবাসার পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি ম্যারিয়ন ও জো কেলির প্রিয় কন্যা। নক্সের স্নেহময়ী মা, ড্যারাঘের অত্যন্ত প্রিয় বোন, ম্যাগসের ননদ ও এলিজার আদরের ফুফু/ খালা ছিলেন। স্লেন কেলিকে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং যারা তাকে চিনতেন সবাই গভীরভাবে মিস করবেন।’

এছাড়াও শোকবার্তায় বলা হয়েছে, ‘তিনি একজন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজ কাজ, প্রাণবন্ত চেতনা এবং “সেন্ট অ্যানস সিটি ফার্ম” প্রতিষ্ঠায় সহায়তার জন্য শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।’

তবে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলিতে তার মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। স্লেন কেলির বন্ধু ‘শেমলেস’ খ্যাত তারকা প্যাডি সি কোর্টনি জানিয়েছেন, ক্যানসারের কারণে তার জীবনটি অকালে শেষ হলো। এটি সত্যি খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, অভিনেত্রী স্লেন কেলি প্রাইম ভিডিওর ‘দ্য ও’ব্রায়েনস’ শোয়ে উনা ব্লেকের চরিত্রে অভিনয় করেছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনাও করেছেন। তিনি ‘দ্য টিউডরস’ ধারাবাহিকে জেন হাওয়ার্ডের চরিত্রে অভিনয় করেন, যিনি কিনা রাজা অষ্টম হেনরির প্রাক্তন প্রেমিকা এবং তার পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ডের কাজিন ছিলেন।

এছাড়া ‘রাইজ অব দ্য ফুটসোলজার ২’ চলচ্চিত্রে লুসি চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আবার আয়ারল্যান্ড এবং থাইলান্ডে শুটিং হওয়া ‘ব্যারিস টি’র একটি আইকনিক বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের জন্য বেশ পরিচিত ছিলেন এ তারকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »