• Home
  • দেশ
  • আদমদীঘির পা ভাঙা ট্রাক চালক অসহায় হীরার পাশে স্থানীয় যুবকরা
Image

আদমদীঘির পা ভাঙা ট্রাক চালক অসহায় হীরার পাশে স্থানীয় যুবকরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় দুই পা ভেঙে গুরুতর আহত অসহায় ট্রাক চালক হীরার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবক। গতকাল রবিবার (৫ জুলাই) তারা হীরার বাড়ি আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে গিয়ে তার স্ত্রী মৌসুমীর হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ২২ হাজার টাকা তুলে দেন তারা। পাশাপাশি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, স্থানীয় বাসিন্দা বাচ্চু সরদার, মহসিন, নাছির উদ্দীন, পল্লী চিকিৎসক নাহিদ হোসেন, মেহেদী হাসান রাব্বি, জাহিদ হাসান কাজল, মামুন ও সামাদুল প্রমুখ।

স্থানীয় যুবক আমিনুল ইসলাম সোহাগ ও শাকিল জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হীরার দুই পা ভেঙে গেছে। দীর্ঘ মেয়াদি চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বিপুল অর্থের প্রয়োজন হলেও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি যথাযথ চিকিৎসা করাতে পারছেন না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে এলাকার যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অর্থ সংগ্রহ করে তার পরিবারের হাতে তুলে দিয়েছেন।

আহত হীরার স্ত্রী মৌসুমী আক্তার জানান, গত ২৮ এপ্রিল বগুড়ার মাটিডালি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার স্বামীর দুই পা ভেঙ্গে যায়। এরপর বগুড়া টিএমএসএস হাসপাতালে প্রায় ২ মাস ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার নওগাঁ গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা করাতে গিয়ে বাড়িতে জমানো টাকা ইতো মধ্যে শেষে হয়ে গেছে। স্থানীয়দের থেকে প্রাপ্ত অর্থ চিকিৎসার জন্য অনেক সহায়ক হলেও উন্নত চিকিৎসা সম্পন্ন করতে আরও অর্থের প্রয়োজন রয়েছে। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, স্থানীয় এসব যুবকদের মতো মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের বিত্তবানদেরও আহত হীরার চিকিৎসায় এগিয়ে আসা উচিত। যাতে তিনি দ্রæত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। আমরা তার জন্য উপজেলা সমাজ সেবা অফিসে চিকিৎসার জন্য অর্থের আবেদন দিয়েছি।

পরিবারটি এখন দিশেহারা অবস্থায় রয়েছে এবং হীরাকে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফেরাতে আর্থিক সহায়তার জন্য সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে হীরার (০১৭২৩০৬১০৬১) বিকাশ পারসোনাল নম্বরে যোগাযোগ করতে পারেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »