আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। জানা যায়, আদমদীঘি থানার পুলিশ শনিবার (৪ জুলাই) রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আদালতের দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার ঈদগাহ এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে তৌফিকুর রহমানকে নিজ বাসা থেকে পুলিশ গ্রেফতার করে। এছাড়াও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা বিক্রয় ও সেবনের দায়ে চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কালাচাঁদ মোহন্তের ছেলে গোপাল মোহন্ত এবং ঈজ/ডঅ মূলে ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাহার আলী সরদারের ছেলে সুমন সরদারকে পুলিশ গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে রবিবার (৫ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।














