• Home
  • দেশ
  • কাউনিয়ায় ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Image

কাউনিয়ায় ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় ৩২ পিস ইয়াবাসহ ছকিল উদ্দিন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর আগে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের ঠাকুরদাস জামতলা বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয়রা ছকিল উদ্দিনকে ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন জানান, আটক ছকিল উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এলাকাবাসী বলছেন মাদকের ভয়াল থাবায় স্থানীয় শিক্ষিত অশিক্ষিত যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে। প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহন না করলে সমাজে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »