পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অতিথিরা।
আলোচনা সভার শুরুতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ স্বাগত বক্তব্য দেন। কালের কন্ঠের পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মকবুলার রহমান সরকারী
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উদীচীর জেলা সভাপতি গোলাম কিবরিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড়ের সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.সাজ্জাদ হোসেন।













