• Home
  • খেলা
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বড় হার, বাংলাদেশের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি
Image

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বড় হার, বাংলাদেশের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি

দীর্ঘ ২৫ বছর পর টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং ব্যর্থতায় সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হার নিয়ে সাজঘরে ফিরে সফরকারীরা।

ফলে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানে হেরে র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের।বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। এক ধাপ এগিয়ে সাতে উঠেছে পাকিস্তান।

এর আগে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছিল বাংলাদেশ। সাত নম্বরে ওঠে আসা টাইগাররা নিজেদের অবস্থান এক মাসও ধরে রাখতে পারেনি।

২০০১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা। বুলাওয়েতে অনুষ্ঠিত ঐ টেস্টে ইনিংস ও ৩২ রানে হার বরণ করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১৩ সালের পর জিম্বাবুয়ের মাটিতে প্রথম টেস্ট হারল বাংলাদেশ।

বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে জিম্বাবুয়ে। ইনিংস ব্যবধান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের। এর আগে ২০২৫ সালে হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

গত মে মাসে পাকিস্তানকে ঘরের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। ধবলধোলাই করার পুরস্কারটা হাতেনাতেই পেয়েছিল লাল-সবুজের দল। আইসিসির হালনাগাদ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে প্রথমবার সপ্তম স্থানে উঠেছিল টাইগাররা। দীর্ঘদিন ৯ নম্বরে থাকা বাংলাদেশ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছিল।

এক মাসের ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে এক ধাপ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৮। তবে এক ম্যাচ হেরে ৫ পয়েন্ট হারিয়ে বর্তমানে ৭৩ পয়েন্টের মালিক বাংলাদেশ। বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম। অন্যদিকে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে পাকিস্তান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »