• Home
  • দেশ
  • বোদা পৌরসভার চলতি ২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
Image

বোদা পৌরসভার চলতি ২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বোদা পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে (সরকারি অনুদান ও বরাদ্দ) ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা।

একইভাবে ব্যয়ের ক্ষেত্রেও রাজস্ব খাতে ৭ কোটি ২১ লাখ ২৮ হাজার ৭৯৫ টাকা, উন্নয়ন খাতে ১৩ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা, প্রকল্প খাতে ৬০ কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৩৩৯ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তব্যে পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, নাগরিকদের উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করাই এ বাজেটের মূল লক্ষ্য। এজন্য বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিত্তবিনোদনের সুযোগ বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির প্রসার, নিরাপদ পানি সরবরাহ, বর্জ্য সংগ্রহ ও অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নালা ও সড়ক নির্মাণ-সংস্কার, শহরের অবকাঠামো উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর ডা. লুটফুল কবির, পৌর সভার সহকারী প্রকৌশলী দীপঙ্কর রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল প্রধান, বিশিষ্ট নাগরিক হুমায়ুন কবির লায়ন প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »