• Home
  • দেশ
  • একজনের কারাদণ্ড

    সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ
Image

একজনের কারাদণ্ড

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে ৪টি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করার পাশাপাশি একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার চামারী, বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে হারুন (৩৫) নামে একজনকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে সেখান থেকে ভেকু মেশিনের ৬টি ব্যাটারি জব্দ করা হয়।

অপরদিকে, উপজেলার বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় পৃথক দুটি অভিযানে আরও ২টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে প্রশাসন।

সিংড়া উপজেলা প্রশাসন জানায়, চলনবিল অধ্যুষিত এই অঞ্চলে তিন ফসলি কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »