পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে জাল টাকার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আটোয়ারী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযন চালিয়ে বৃহষ্পতিবার উপজেলার ফকিরগঞ্জ বাজার থেকে কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে চঞ্চল মিয়া(৪২) কে গ্রেফতার করে।
গ্রেফতারের পর চঞ্চল মিয়া পুলিশের নিকট জাল টাকার সাথে জড়িত অন্যদের নাম ও তাদের অবস্থান জানায়। এরপর সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও শহরের ঠাকুরগাঁও শহরের প্রাইম আাবাসিক হোটেল এবং নিউ আবাসিক হোটেল ও সালাম এন্টারপ্রাইজে জরুরী অভিযান চালিয়ে ৭ লক্ষ ২৮ হাজার ৫শত জাল টাকা উদ্ধার করে।
এছাড়াও প্রকৃত ১ লক্ষ ২৮ হাজার ৫শত টাকা সহ জাল টাকা ব্যবসার সাথে জড়িত চক্রের একাধিক হোতাকে গ্রেফতার করা করা হয়।
এসময় গ্রেফতারকৃতরা হলেন; বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুদাল এলাকার আউয়াল হোসেনের ছেলে আরিফ হোসেন(৪০), মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবর চর এলাকার ইউনুস শেখের ছেলে এমরান শেখ(৪৮), বাগেরহাট জেলার রামপাল উপজেলার কাশিপুর এলাকার মাহামুদুল হকের ছেলে শেখ নাছিম(২৮), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শিংগাদাগ এলাকার নুরুল আমিন খাঁনের ছেলে সোহেল খাঁন(২৮), ঢাকা কেরানীগঞ্জ পূর্ব মুগারচর এলাকার মৃত: আলী আকবর মাস্টারের ছেলে রুহুল আমিন(৫২) এবং কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মারিচা এলাকার মৃত: জয়নাল আবেদিনের ছেলে ইসমাইল হোসেন (৩২)।
এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মতিয়ার রহমান আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মো: আবু সাইম’র পরামর্শ অনুযায়ী টানা কয়েক ঘন্টা অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরি করার সাথে জড়িত
একটি বড় চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।














