• Home
  • দেশ
  • পঞ্চগড়ের চিলকা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মটার শেল উদ্ধার
Image

পঞ্চগড়ের চিলকা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মটার শেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে পরিত্যক্ত অবস্থায় একটি মটারসেল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১২ টার দিকে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ঝিটকিখুড়া নামক রাস্তার পাশে এটি পাওয়া যায়। পঞ্চগড় সদর থানা বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, বুধবার রাত ওই সময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ জানায়, ঝিটকী খুড়া এলাকার বাসিন্দা ও বালু শ্রমিক আনোয়ার হোসেন ফেরদৌস মমিনুল ইসলাম সাতমেরা সন্ধ্যা ৭ টার দিকে ইউনিয়নের ঝিটকিখুড়া মাঝিপাড়া ব্রীজ সংলগ্ন চিলকা নদীতে বালু ও পাথর উত্তোলনের সময় ওই মটারসেলটি দেখতে পান।

ঘটনার এক পর্যায়ে ওই শ্রমিকরা বস্তুটি মূল্যবান ভেবে সেটি বাড়ীতে নিয়ে যায়। সেটি জানা জানি হয়ে গেলে এলাকার জনৈক সালামের বাড়ীর পাশে রাস্তার ধারে ফেলে দেয়। এলাকাবাসী পরবর্তীতে পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মটার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে একটি সাধারন ডায়রী করা হয়।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই পরিত্যক্ত মটার সেলটির গায়ে কিছু লেখা দেখা যায়নি। ধারণা করা হচ্ছে এই মটার সেলটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহ্্রত। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এসে এটি নিস্ক্রিয় করবে। তবে কয়দিন সময় লাগতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »