ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি- জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন।
নিখোঁজ শিশুরা হলেন, রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।
ওসি ইকবাল হোসেন বলেন, দুপুরে কয়েকজন শিশু যমুনা নদীতে একসঙ্গে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে দুই শিশুতে তলিয়ে যেতে দেখে অন্যরা চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন আসার আগেই শিশু দুটি পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল নদীতে তল্লাশি শুরু করে বলে জানান তিনি।
ওসি ইকবাল হোসেন আরও বলেন, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ডুবুরি দল কাজ চলমান।













