পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে সদ্য যোগদান করা নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার বিকেল সাড়ে পাচঁটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. আবু সাইম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত রাব্বান ও ফরহাদ হোসাইন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।
নবাগত পুলিশ সুপার মো. আবু সাইম সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেন , পঞ্চগড়ে আইনশৃঙ্খলার কাঙ্খিত উন্নয়নে কাজ করতে চাই। আমি আমার পেশাদারিত্বে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করবো। তিনি বলেন এ জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় প্রস্তুত।
আমার পুলিশ সদস্যরা শান্তি শৃঙ্খলা রক্ষা সব রকম অপরাধ দমন এবং সাধারন মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পাশে থাকবে। এ কারণে তিনি সংবাদকর্মীদের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার প্রতি গুরুত্বরোপ করে করে বলেন কেউ যেনো অপরাধ করে পার পেতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
এসময় নবাগত পুলিশ সুপার পঞ্চগড় প্রেসক্লাবের সভাপিত মোশারফ হোসেন ও সাধারন সম্পাদক সরকার হায়দার সহ সংবাদকর্মীদের বিভিন্ন বিষয়ের উপড় প্রশ্ন ও পরার্মশ করেন। এসময় পুলিশ সুপার সব প্রশ্ন আমলে নেন ও তার উত্তর দেন।অনুষ্ঠানে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক ও অনলাইর মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।














