• Home
  • দেশ
  • পঞ্চগড়ে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমী ভবন নিমার্নে ভিত্তি প্রস্তর স্থাপন
Image

পঞ্চগড়ে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমী ভবন নিমার্নে ভিত্তি প্রস্তর স্থাপন

পঞ্চগড় প্রতিনিধি – পঞ্চগড়-১ আসনে পৃথক পৃথক ভাবে দুটি কলেজ ও দুটি হাইস্কুলের একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।বৃহষ্পতিবার পৃথক পৃথক সময়ে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের তিনটির ভিত্তি স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নওশাদ জমির।

প্রতিষ্ঠান গুলোর মধ্যে পঞ্চগড় সদর উপজেলার ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার ব্যয়ে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট (ডিগ্রী) কলেজের ১ তলা একাডেমী ভবন, ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমী ভবন এবং উত্তর দর্জিপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমী ভবন । এছাড়া ও সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের ফুটকীবাড়ী আলসিয়া খানা মোড়স্থ মাগুড়া রাস্তা উন্নয়নে ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এছাড়া পরদিন শুক্ররবার বিকেলে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি এজেড এম বজলুর রহমান , সাধারন সম্পাদক নুরল ইসলাম দুলাল সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়,ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং নতুন সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভিত্তি প্রস্তর স্থাপনে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিকায়ন শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়া সহ শিক্ষা ব্যবস্থায় পরিবেশ নিশ্চিত করতে হবে। এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষায় মনোনিবেশ করবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, শিক্ষা প্রকৌশলের সহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন,পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সভাপতি এম. এ. মজিদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »