• Home
  • দেশ
  • রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
Image

রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই ভবনের চারতলায় প্লাস্টারের কাজ করছিলেন। এসময় পা পিছলে পরে যান। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বালিয়াপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম তুষার (২৫)। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি রবিউল ইসলাম বলেন, বালিয়াপুকুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তুষার। বিল্ডিংয়ের চারতলার দেওয়ালের প্লাস্টার করছিলেন। সেখান থেকে তিনি পা পিছলে নিচে পরে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, তুষারের মরদেহ হাসপতালের মর্গে রাখা আছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছিল। তারা এসেছেন। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।

Related Posts

1 Comments Text
  • Andrea3687 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/xmBKV
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »